১. আমাদের টিম বাংলাদেশে Cyber Security-কে নৈতিক, আইনসম্মত এবং সামাজিক দায়বদ্ধতার সাথে রক্ষা করতে কাজ করবে।
২. অন্যায়, প্রতারণা, হয়রানি, ডেটা চুরি, অননুমোদিত প্রবেশ, ও ডিজিটাল নিপীড়নের বিরুদ্ধে সচেতনভাবে কাজ করতে হবে।
৩. আমরা নৈতিকতার ভিত্তিতে কাজ করব, মানবিক মূল্যবোধ, সততা, শালীনতা, ও ন্যায়ের পক্ষে থাকব।
৪. সবার সম্মান, বিশেষ করে সিনিয়রদের সম্মান এবং ছোটদের স্নেহ বজায় রাখতে হবে।
৫. গোপনীয়তা, privacy, ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
৬. কোনো ব্যক্তির ছবি, চ্যাট, ফাইল, বা তথ্য অযথা প্রকাশ করা যাবে না।
৭. ধর্মীয় অনুভূতিতে কটুক্তি, ঘৃণা, বা হয়রানি করা যাবে না; আমরা সকলের সম্মান, ভদ্রতা, ও ন্যায়বোধ মেনে চলব।
৮. আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, এবং প্রযুক্তির ব্যবহারকে দায়িত্বশীলভাবে করব।
৯. টিমের ঐক্য, পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা, ও শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের দায়িত্ব।
১০. সকল সদস্যকে আন্তরিকতা, সততা, ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে।